শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত যোগাযোগ উন্নয়ন আরও বাড়বে, বললেন রীভা গাঙ্গুলি

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, গতবছর ১৬ লাখেরও বেশি ভিসা ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ভারত যোগাযোগ উন্নয়ন আরও বাড়বে। উভয় দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ, বিদ্যমান সম্পর্ক বিশেষ ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নতুন ট্রিপ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী গত অক্টোবরে ভারত সফর করার সময় আমরা ঘোষণা করেছিলাম, ট্রিপ বাড়ানো হবে। আজ সেটির বাস্তবায়ন করতে পেরেছি। যা অত্যন্ত আনন্দের।

তিনি বলেন, উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির কারণ হলো আত্মীয় স্বজন থাকা। সে কারণেই ভারত বাংলাদেশের মধ্যে যাওয়া আসাটা অনেক বেশি। রেল যোগাযোগ এতে ভিন্ন মাত্রা যোগ করেছে। আগামীতে দুই দেশের রেলে এ খাতে ক্ষেত্রে আরো পরিবর্তন আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়