শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষীয়ান সাংবাদিক, কবি ইসহাক কাজল লন্ডনে মারা গেছেন

তন্নীমা আক্তার : বর্ষীয়ান সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা ইসহাক কাজল আর নেই। সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডন স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে কুইনস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডন থেকে সাংবাদিক নাহাস পাশা খবরটি নিশ্চিত করেছেন। আই নিউজ

তার মৃত্যুতে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি ও সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত ইসহাক কাজলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার গ্রামে।

তিনি যুক্তরাজ্যের প্রাচীনতম সাপ্তাহিক জনমতের পলিটিকাল এডিটর হিসাবে কাজ করেছিলেন। আশির দশকে মৌলভীবাজারে বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। দাপুটে ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সালে প্রবাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান যুক্তরাজ্যবাসী লেখক ও সাংবাদিক ইসহাক কাজল।

মুক্তিযুদ্ধের গবেষক ইসহাক কাজল নিজ জেলা মৌলভীবাজারসহ সিলেট বিভাগ এবং লন্ডনে সমধিক পরিচিত একজন সংগ্রামী রাজনীতিবিদ হিসেবে।বৃহত্তর সিলেটে চা-শ্রমিকদের নায্য দাবি আদায়ের আন্দোলনের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন এ রাজনীতিবিদ। জীবনভর শ্রমজীবি মানুষের পাশে ছিলেন ইসহাক কাজল।

ষাটের দশক থেকে তিনি সাংবাদিকতার পাশাপাশি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি সিলেট জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার প্রতিষ্ঠা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন ইসহাক কাজল। বইমেলায় সর্বশেষ প্রকাশিত হয় তারঁ গ্রন্থ বাংলাদেশের তেল-গ্যাস-খনিজসম্পদ বিদেশী আগ্রাসন। তাঁর প্রকাশিত ১৬টি বই দেশ-বিদেশে পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়