শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় আরাফাতের গল্পগ্রন্থ “জোছনা ডাঙার দিন”

আলআমিন ভূঁইয়া : এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, কথাসাহিত্যিক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাত বিন আবু তাহেরের গল্পগ্রন্থ “জোছনা ডাঙার দিন”

‘জোছনা ডাঙার দিন’ গল্পগ্রন্থকে পাঁচটি ছোট-বড় গল্পের কলেবরে সাজানো হয়েছে। এটি আবু তাহরের দ্বিতীয় গল্পগ্রন্থ এবং সামগ্রিক চতুর্থ মৌলিক গ্রন্থ।

বইটিতে লেখক ক্ষুদ্র দৃষ্টি কোণের কানাগলিতে কোণঠাসা না থেকে পাঁচটি পাঁচ রকমের বৈচিত্র্যময় গল্পে মানুষের জীবনের একেকটা দিককে একেক কোণ থেকে গভীর দৃষ্টিতে অবলোকনের চেষ্টা করেছেন।

লেখকের স্বভাবজাত সরসশৈলির লেখায় গতানুগতিক স্রোতের বিপরীতে চিত্রিত করেছেন প্রাণের গতিপথের প্রতিটা বাঁককে। গল্প বলার ধাঁচে লেখক যে সমকালীনদের ধরা ছোঁয়ার বাইরে তার স্বাক্ষর তিনি তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘দারুণ গল্পের লোক’ এ রেখেছেন।

নানান রুচির নানান মতের প্রায় সব মহল থেকেই লেখক প্রশংসিত হয়েছেন। আরাফাত বিন আবু তাহেরের বিশ্বাস তাঁর ‘জোছনা ডাঙার দিন’ গল্পের বইটিও ‘দারুণ গল্পের লোক’ এর মত পাঠকদেরকে সাহিত্য রস আস্বাদনে তৃপ্তির পুরোটাই দিয়ে চকিত ও চঞ্চল করে তুলবে।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘দেশ পাবলিকেশন্স’। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার অমর একুশে বইমেলার দেশ পাবলিকেশন্স স্টল (স্টল নং ২৫৩, ২৫৪ ও ২৫৫) ও চট্টগ্রামের বাতিঘরে। এছাড়াও জেলা শহরের লাইব্রেরি ও অনলাইনে কিনতে চাইলে বইটি পাওয়া যাবে রকমারিতে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়