শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীসহ বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মাজহারুল ইসলাম : আবহাওয়া অফিস আগেই জানিয়েছিলো, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গতকাল ও আজ দেশের ৪ জেলায় বৃষ্টির পাশাপাশি শনিবার শেষরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রংপুর বিভাগের ওপার দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। এ ছাড়াও আজ দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় দেশের সর্বনিন্ম ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুরে ১০, ঢাকায় ১৭.৫, ময়মনসিংহে ১৩.৫, চট্টগ্রামে ১৫.৫, সিলেটে ১৩.৫, রাজশাহীতে ১২.৫, খুলনা ১৭ এবং বরিশালে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো সকাল ৬টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়