শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূলধারার চলচ্চিত্রই তারকা তৈরি করে

ইমরুল শাহেদ : ন ডরাই ছবিটি মুক্তি পাওয়ার পর নায়িকা সুনেরাহ বিনতে কামাল বলেছিলেন, তিনি ভালো ছবি এবং ভালো চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয় অব্যাহত রাখবেন। পরে তার নাম দেখা গেল নতুন একটি ছবিতে। সেটাও নির্মাণ করছেন মিডিয়া সংশ্øিষ্ট একজন পরিচালক। কাঠবিড়ালী ছবির নায়িকা অর্চিতা স্পর্শিয়া দেশীয় দর্শক নিয়ে ভাবিত নন। তিনি সরাসরিই বলেন, আন্তর্জাতিক অঙ্গনের দর্শক তাকে চেনে, তাতেই তিনি খুশি।

তারও বিচরণ মিডিয়া সংশ্লিষ্ট নির্মাতাদের নিয়েই। এ শ্রেণীতে আরও অনেক নামই যুক্ত করা যাবে, যারা মিডিয়া সংশ্লিষ্ট নির্মাতাদের ছবিতে কাজ করে জনপ্রিয় চিত্রনায়িকা হতে চান। কিন্তু সেটা কি সম্ভব? একজন পরিচালক বলেন, খ্যাতিমান তারকাদের কাতারে আসতে হলে মূলধারার চলচ্চিত্রেই অভিনয় করতে হবে। ন ডরাই বা কাঠবিড়ালী শ্রেণীর ছবিতে কাজ করে মূলধারার নায়িকা হওয়া যায় না। মূলধারার ছবিতে কাজ করা শ্রমসাধ্য। এ শ্রেণীর ছবিতে কাজ করতে হলে যে ধরনের যোগাযোগ, সাধনা এবং যোগ্যতার প্রয়োজন হয়, তা সকলের থাকে না। সকলে সেটা পারেও না।

টিভি থেকে এসে যারা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতিমান হতে চান, তাদের ইচ্ছাশক্তি মিডিয়া জগতের সেই চেনা গণ্ডীতেই ঘুরপাক খেতে থাকে। গ্রামের একটি ঘরে বসে থেকে কখনো ঢাকা শহর বা অচেনা স্থানের সঙ্গে পরিচিত হওয়া যায় না। যে কোনো মেয়েকেই বিয়ের পর অচেনা শশুড় বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে হয়। এটা হলো সামাজিক বাস্তবতা। অন্যদিক থেকে এসে চলচ্চিত্র পরিবারের একজন হয়ে ওঠার বিষয়টাও অনেকটা তাই। একজনকে তারকা খ্যাতি পেতে হলে মূলধারার ছবিতেই কাজ করতে হবে।

স্মিতা পাতিল ‘আলবার্ট পিন্টু কা গোস্যা কেও আতা হ্যায়’ ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি তিনি অমিতাভের সঙ্গে নিমক হালাল ছবিতেও কাজ করেছেন এবং আজ যেরাপট আয়েতো গানের সঙ্গে বৃষ্টিস্নাত হয়েছেন। শাবানা আজমীর ক্ষেত্রেও একই কথা। তিনি ম্যায় আজাদ হু ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি পরবারিস ছবিতে পকেটমারের চরিত্রেও অভিনয় করেছেন। তারা ভিন্নধারার ছবিতে যেমন কাজ করেছেন তেমনি কাজ করেছেন মূলধারার বাণিজ্যিক ছবিতে। একজন অভিনেত্রীর সব ধরনের ছবি ও চরিত্রে অভিনয় সক্ষতা থাকতে হয়। আর তারকা হতে পারেন তার সঙ্গে জনপ্রিয়তা যুক্ত হলে। সুতরাং গল্প ও চরিত্র পছন্দ হলে করব, না হয় করব না - অজুহাত নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে আর যাই হোক তারকা হওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়