শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়েস অ্যাসিস্টেন্ট সিস্টেম অ্যালেক্সাকে প্রতি ২ মিনিটে একজন ভারতীয় দিচ্ছেন বিয়ের প্রস্তাব

সাইফুর রহমান : অ্যালেক্সার প্রতি ভারতীয়দের এতই টান যে শুধু ভালোবাসি বলেই হাল ছেড়ে না দিয়ে রীতিমতো বিয়ের প্রস্তাব দিয়ে ফেলছেন। হয়তো ভাবছেন, কী এমন সুন্দরী এই অ্যালেক্সা, যাকে এত লোক বিয়ে করতে চাইছে? অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’ অন করে আপনি যেকোনও প্রশ্ন কিংবা পরিষেবার খোঁজ নিতে গেলে স্পিকারে সয়ংক্রিয়ভাবেই তার উত্তর পাবেন। যা অনেকটা গুগল ভয়েস সার্চের মতোই। আনন্দবাজার, রেডিফ, ইয়াহু নিউজ

অ্যালেক্সা ইতোমধ্যেই ভারতীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অ্যামাজনের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে কয়েক লক্ষ বার অ্যালেক্সার সঙ্গে কথা বলেছেন ভারতীয়রা। এই কথোপকথনের বেশিরভাগই ছিলো, ‘অ্যালেক্সা আই লাভ ইউ’, ‘অ্যালেক্সা উইল ইউ ম্যারি মি?’ ‘হাউ আর ইউ?’ এবং ‘অ্যালেক্সা ক্যায়সি হো?’ গোছের। কিন্তু, এই ঘন ঘন বিয়ের প্রস্তাবে অ্যালেক্সা কাউকে জানিয়েছে, 'আই অ্যাম নট ম্যারিং টাইপ', কাউকে বলেছে রোবোটিক্সের নিয়ম অনুযায়ী সে বিয়ে করতে পারে না।

এছাড়াও প্রতি মিনিটে গড়ে অন্তত এক হাজার গানের অনুরোধ গিয়েছে অ্যালেক্সার কাছে। জনপ্রিয় এই ডিভাইসটিও নির্র্ভুল হিসাব নিকাষ, সঠিক পথ নির্দেশ এবং পছন্দমতো নির্ভুলভাবে অনুরোধের গান শুনিয়েছে ব্যবহারকারীদের। অ্যামাজন ডট ইনে এর দাম প্রায় ৪ হাজার টাকা।

  • সর্বশেষ