শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছর পর শুক্রবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, জয়ের ব্যাপারে আশাবাদী মুমিনুল

এল আর বাদল : পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। প্রাপ্তি বলতে কেবল ২০১৫ সালে খুলনার মাঠে দুই টেস্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ড্র। বাংলাদেশে সিরিজ হারে ১-০তে। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে চারবার টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই ভড়াডুবি লাল-সবুজ দলের। ২০০৩ সালে পাকিস্তানে সর্বশেষ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো টাইগাররা।

করাচি আর পেশোয়ার টেস্টে বড় ব্যবধানে স্বাগতিকদের কাছে হারের পর মুলতান টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলো টাইগার সেনারা। কিন্তু আম্পায়ারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তে বাংলাদেশ টেস্ট হারে মাত্র ১ উইকেটে। ২০০১ সালেও একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারে তারা।
পেছনের সব ব্যর্থতা কাটিয়ে এবার অন্য উচ্চতায় উঠতে চায় মুমিনুল হকরা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় পাকিস্তানের মোকাবিলা করবে তারা। গতকাল সংবাদ সম্মেলনে মুমিনুল জানান দিলেন, রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের বিরুদ্ধে সেরাটা খেলেই টেস্ট জিতবে বাংলাদেশ।
অধিনায়ক বলুক না কেনো, রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশ দলের। টেস্ট দলে যারা যাচ্ছেন তাদের মধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুজনের। মূল মঞ্চে মাঠে নামার আগে মাত্র দুদিনের প্রস্তুতিকে আদর্শ বলছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ফলে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

ওদিকে পাক দলপতি বাবর আজম বললেন, নিজ দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখবো আমার। এটা আমাদের সবার স্বপ্ন।

  • সর্বশেষ