শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলের আনন্দ কেড়ে নিচ্ছে ভিএআর

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে দুই-তৃতীয়াংশেরও বেশী সমর্থক বিশ্বাস করেন ভিডিও এসিসটেন্ট রেফারি প্রযুক্তি ধীরে ধীরে ফুটবলের সব আনন্দ কেড়ে নিচ্ছে। বিশ্বব্যপী জনগণের মতামত ভিত্তিক সার্ভে প্রতিষ্ঠান ইউগোভের এক জরিপে এই তথ্য জানা গেছে। বাসস

এবারের মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ লিগে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আর বিভিন্ন ম্যাচে এই ভিএআর প্রযুক্তি চালু হবার পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যান্য ইউরোপিয়ান লিগে মাঠের পাশে মনিটর রাখা হয় এবং রেফারি তার সিদ্ধান্ত সেখানে গিয়ে দেখতে পারে। কিন্তু লন্ডনে ভিএআর’র জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এমনকি রেফারি মনিটরের সিদ্ধান্তের সাথে কোন ধরনের পরামর্শও করতে পারে না। যে কারণে বারবার রিভিউ দেখার ফলে অনেক সময় ম্যাচ পরিচালনায় বেশ বিলম্ব হয়। মাঠে উপস্থিত সমর্থকরাও এ কারণে বেশ বিরক্ত হয়ে উঠে। সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগ পর্যন্ত তারা কিছুই জানতে পারে না।

জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ সমর্থক মনে করেন ভিএআর চালু হবার পর থেকে ম্যাচের উপভোগ্যতা অনেকাংশেই কমে গেছে। ৭৪ শতাংশ মানুষ বলেছেন প্রযুক্তিটির আরো পরীক্ষা নিরীক্ষা করে বহাল রাখা উচিত।

সবচেয়ে বেশী মানুষ যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে সেটা হলো মাঠের পাশে মনিটর ব্যবহরা করা উচিত। যাতে করে পুরো স্টেডিয়ামের সমর্থকরা ভিএআর অফিসিয়ালদের সাথে একত্রে সব কিছু দেখতে পারে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে সময়সীমা বেঁধে দেয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়