শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে চালকের গলা কেটে অটো ‘ছিনতাই চেষ্টা’

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে চালকের গলা কেটে তার অটোরিকশা ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’ চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নুরু পাটোয়ারী হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালক নূর নবী ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের মৃত মোস্তফার ছেলে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, অটোরিকশায় যাত্রী নিয়ে নিয়ে যাচ্ছিলেন নুর নবী। কিছুক্ষণ পর নুর পাটোয়ারী হাটে গাড়ি থেকে তিনি গলাকাটা অবস্থায় পড়ে যান। এ সময় ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

“স্থানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।” যাত্রীবেশী কেউ তার গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান ওসি নবীর হোসেন। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ