শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ-বিএনপি উভয় দলই মানুষের কাছেই নয় নিজ দলের সমর্থকদের কাছেও জনপ্রিয়তা হারিয়েছে?

 

পীর হাবিবুর রহমান : প্রশ্ন হচ্ছে যারা ভোটের প্রচারণায় নেমেছিলেন তারা সবাই কী ভোট দিয়েছিলেন? আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেছেন, বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মানলাম করেছে। দমন-পীড়নেও শেষ। কিন্তু ১১ বছরের শাসনামলে দেশজুড়ে সবাই আজ আওয়ামী লীগ, তাহলে আজ আওয়ামী লীগের ভোটার-সমর্থকরা গেলো কোথায়? তারা ভোট দিতে যাননি কেন? অনেকে বলছেন, গত ছয় বছরে জাতীয়, স্থানীয় নির্বাচনের বিরূপ প্রভাব হচ্ছে ভোটের প্রতি মানুষের আকর্ষণহীনতা। তাদের কথা বাদ দিলেও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য ধরে নিলেও না হয় বুঝতে পারলাম, নেতৃত্বহীন বিএনপি ১১ বছরের প্রতিকূল অবস্থায় অতিশয় দুর্বল হয়েছে।

কিন্তু আওয়ামী লীগ এতো জনপ্রিয় হয়েছে তার প্রতিফলন দলের বিশাল সমর্থকের অংশগ্রহণে ভোটকেন্দ্রে ঘটলো না কেন? তবে কী দেশে ছাত্র রাজনীতির মরুকরণের সঙ্গে জাতীয় রাজনীতির যে বন্ধ্যত্ব চলছে বা গণমুখী আদর্শিক রাজনীতির পরাজয় ঘটছে, সেটিই মানুষকে ভোটের প্রতি, রাজনীতির প্রতি অনীহা বাড়িয়েছে? তাহলে কী রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে মানুষ? তার মানে আমরা যে বলে আসছি ক্ষমতা হারালে দেশজুড়ে, সমাজজুড়ে এই যে চারদিকে কেবল আওয়ামী লীগ তারাও থাকবে না। এটাই সত্য। নাকি এক কথায় বলা যায়, আওয়ামী লীগ-বিএনপি উভয় দলই মানুষের কাছেই নয়, নিজ দলের সমর্থকদের কাছেও জনপ্রিয়তা হারিয়েছে? আজকের প্রতিদিনে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়