শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

 

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিদেশী মদ সহ আব্দুল মালিক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকালে কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর বেরীরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মালিক সঞ্জয়পুর বেরীরগাঁও গ্রামের মধু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্ব, একটি দল সঞ্জয়পুর বেরীরগাঁও গ্রামে বিশেষ অভিযান চালায়। বিকাল সাড়ে ৪টায় সঞ্জয়পুর বেরীরগাঁও এলাকা থেকে ৯ বোতল ফেনসিডিল ৩ বোতল বিদেশি মদসহ আব্দুল মালিককে গ্রেফতার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মালিকের বিরুদ্ধে মাদক আইনে প্রস্তুতি চলছে বলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায় জানান। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়