শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জুতা প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এপেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জামাল ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

সোমবার নিজের ইনস্টাগ্রাম ও ফেইসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় লিখেছেন, ‘অ্যাপেক্স কোম্পানি ও তাদের স্পোর্টস ব্র্যান্ড স্প্রিন্ট অ্যাকটিভের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুব খুশি।’

দুই পক্ষের চুক্তির একটি ছবিও পোস্ট করেছেন জামাল। এর আগে মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন জামাল ভূঁইয়া।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এপেক্স সেই হিসেবে জামালের জন্য দ্বিতীয় প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রচারণার কাজে শুটিংয়েও অংশ নিয়েছেন জামাল ভূঁইয়া।

  • সর্বশেষ