শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীবিদ্বেষ, রাজনৈতিক মোল্লাদের উৎপাত বন্ধ ও রাজাকার চক্রকে সবখানে বর্জন করতে হবে, বললেন হাসানুল হক ইনু

সমীরণ রায় : সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় জাসদ সভাপতি আরও বলেন, বিএনপি যতবার নির্বাচনে অংশ নিয়েছে কখনোই নির্বাচনের উদ্দেশ্যে আসেনি। নির্বাচনকে নির্বাচন হিসেবে দেখেনি। তারা নির্বাচনকে দেখেছে চক্রান্ত হিসেবে। রাজনৈতিক নিম্নচাপ তৈরি করার জন্যই তাদের নির্বাচনে আসা। এই নিম্নচাপ মানে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। এবারের সিটি নির্বাচনেও তারা একই উদ্দেশ্যে অংশগ্রহণ করেছিলো। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামাত কিন্তু মুজিববর্ষ সমর্থন করে না। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে না। স্বাধীনতার ঘোষণা মানে না। সংবিধানের ৪ বিধি মানে না। বিএনপি-জামাত রাজনীতির জন্য বিষাক্ত সাপ। তারা গর্তে লুকিয়েছে, পিছু হটেছে, কিন্তু চক্রান্ত ছাড়েনি। তারা যখন আগুণ সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস করে কিছু করতে পারলো না, তখন কৌশল পরিবর্তন করলো। মিথ্যাচার, অপপ্রচার, গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইল। কিন্তু পারেনি।

ইনু বলেন, দেশের উন্নয়ন করতে চাইলে অসাম্প্রদায়িক সমাজ ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ করতে হবে। নারীকে ঘরের মধ্যে আটকে রেখে উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে দেশের উন্নয়নকে একধাপ এগিয়ে নিতে চাইলে দুর্নীতিবাজ ও দুর্নীতির সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে।

সংগটনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-জাসদ সহ-সভাপতি মীর হোসেন আক্তার, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়