শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উয্যাপন উপলক্ষ্যে, বগুড়ায় গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলা

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলায় আনন্দ উচ্ছাসে মেতে উঠেছিল হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে মনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এর সহযোগীতায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প এই খেলার আয়োজন করে।

মাঘের এই হাড় কাঁপাানো শীতের সকালে পুকুরের ঠান্ডা পানিতে ছেড়ে দেয়া হাঁস ধরতে খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা উপস্থিত হাজার হাজার দর্শকদের মুগ্ধ করে। খেলা দেখতে শিশু, বৃদ্ধ ও শিশু শিক্ষার্থী সহ আশপাশের কয়েক হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।

শনিবার সকালে উপজেলার চোপীনগর পশ্চিমপাড়ায় প্রায় দুই একর পুকুরে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চোপীনগর ইউনিয়নের চারটি দল অংশ গ্রহন করে। প্রতিটি দলে দশজন করে খেলোয়াড় অংশ গ্রহন করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে খেলার উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট্য ঠিকাদার সিরাজুল ইসলাম রিক্তা।

গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর পরিচালক মো. আব্দুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র‌্যাক এ্যাডুকেশন ফাউন্ডেশন বগুড়ার চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলিম, এমসিসি’র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ গাপ ও এমসিসি’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়