শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র প্রার্থীদের ভোটকেন্দ্র ও ভোট দেওয়ার সম্ভাব্য সময়

দেশ রূপান্তর : রাত পোহালেই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র প্রার্থীরাও রাজধানীর ভোটারদের সঙ্গে অন্য সবার মতোই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরার শাহজালাল অ্যাভিনিউয়ের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল সকাল ৯টায় গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া সিপিবির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের সকাল ১১টায় মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল কেন্দ্রে ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদের রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টার দিকে ভোট দেওয়ার কথা রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস সকাল ৮টার দিকে ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। ওই সিটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সকাল ৯টায় আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

এছাড়া জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল ৯টায় লালবাগের আমলিগোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বেলা সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ