শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা প্রয়োজন, প্রয়োজন দায়িত্বশীলতা

মির্জা ইয়াহিয়া : এখন হাতে হাতে স্মার্ট ফোন। তাই কথাবার্তায় আমাদের আরও সতর্ক হতে হবে। কারণ কে কখন কোন কথা রেকর্ড করে ফাঁসিয়ে দেবে, তা বলা যায় না। এমনকি চলাফেরায়ও আমাদের সতর্ক হতে হবে। কারণ প্রতি মুহূর্তে মোবাইল ক্যামেরা আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আর ইদানীং সর্বত্রই আছে সিসি ক্যামেরা। তবে মোবাইল ক্যামেরার শক্তি অনেক বেশি। কারণ এর মাধ্যমে আপনার গোপন কথা চলে যেতে পারে সোশ্যাল মিডিয়ায়। তা আবার হতে পারে ভিডিওসহ। এই কাজের জন্য একশ্রেণির অপরাধী বসে আছে। তাদের টার্গেট বেশিরভাগ ক্ষেত্রে নারীরা।

তাই প্রশাসনকে এ ধরনের অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আবার করপোরেট লাইনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও নজর বাড়াতে হবে। কারণ কখন কোন কর্মী সুযোগে অপকর্ম করে বসে তার কোনো নিশ্চয়তা নেই। সম্প্রতি এমন ঘটনা কিন্তু সামনে এসেছে। যেখানে অতি গোপনীয় ট্রায়াল রুমও আর গোপন থাকতে পারেনি। এদিকে দেশের বিভিন্ন ক্ষেত্রের বক্তা বলুন, গানের মানুষ বলুনÑ তারা গ্রাম কিংবা শহর যেখানেই অনুষ্ঠান করবেন, তাদের দায়িত্বশীল হতে হবে। কারণ তাদের বক্তব্য, তাদের গানে যদি ভুল থাকে, তবে মানুষের কাছে ভুল ম্যাসেজ যাবে। তা থেকে সমাজে হিংসা ছড়িয়ে পড়তে পারে। মানুষের মাঝে কুংস্কার বাসা বাঁধতে পারে। তাই সর্ব ক্ষেত্রেই আমাদের সতর্কতা প্রয়োজন। প্রয়োজন দায়িত্বশীলতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়