শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কার মঞ্চে গ্রামি অ্যাওয়ার্ড জয়ী বিলি আইলিশ গান গাইবেন

দেবদুলাল মুন্না : এ তথ্য নিশ্চিত করেছে গত বৃহস্পতিবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের নিজস্ব ওয়েব সাইটে। জেমস বন্ডের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’-এর টাইটেল সং অস্কারে গাইবেন আমেরিকান অল্টারনেটিভ পপ তারকা বিলি আইলিশ।

তবে এবারের অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলোর কোনোটিতেই বিলি আইলিশের সম্পৃক্ততা নেই। এগুলো অস্কার মঞ্চে গেয়ে শোনাবেন মূল কণ্ঠশিল্পীরা।

ব্রিটিশ তারকা স্যার এলটন জন পরিবেশন করবেন ‘রকেটম্যান’ ছবিতে নিজের সুর করা ‘আইম গনা লাভ মি অ্যাগেইন’ (গীতিকার বার্নি টাউপিন)। আমেরিকার নিউম্যান গাইবেন নিজের লেখা ও সুরে ‘আই কান্ট লেট ইউ থ্রো ইউরসেলফ অ্যাওয়ে’ (টয় স্টোরি ফোর)। ‘ব্রেকথ্রো’ ছবিতে ডায়েন ওয়ারেনের কথা ও সুরে ‘আইম স্ট্যান্ডিং উইথ ইউ’ পরিবেশন করবেন আমেরিকান গায়িকা ক্রিসি মেৎজ। ‘ফ্রোজেন টু’ ছবির ইন্টু দ্য আননৌন’ (কথা ও সুর ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ) গেয়ে শোনাবেন ইডিনা মেনজেল ও অরোরা।

৯ ফেব্রুিয়ারি হতে যাচ্ছে ৯২তম অস্কার অনুষ্ঠান। হলিউডের ডলবি থিয়েটার থেকে অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়