শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে আজই বাংলাদেশিদের ফেরত আনা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

লাইজুল ইসলাম : শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা ভাইরাসে করণীয় ও চীনে আটকা পরা শিক্ষার্থীদের ফিরিয়ে আনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্যমন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় আনার পর আশকোনা হজ ক্যাম্পের হাসপাতালে ১৪ দিন রাখা হবে।

তিনি বলেন, অবস্থা সব দিকেই খারাপ। তবে আমরা সতর্ক রয়েছি। চীন থেকে যারা আসবেন তাদের স্বজনরা যাতে চিন্তিত না হয় সে ব্যবস্থা নেয়া হবে। ফেরত আসাদের সঙ্গে এখন দেখা করতে দেয়ে হবে না। এদের পর্যবেক্ষণে রাখা হবে। তারপর বাড়ি যেতে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এসময় পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা কাজ করছি। গতকাল যখন জানতে পারলাম একটা স্লট খালি আছে শিক্ষার্থীদের নিয়ে আসার। তখনই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। ১৯টি পরিবার, ১৮টি বাচ্চা ও দুটি ২ বছরের কম বয়সী শিশুসহ ৩৬১জন আসবে। এরা রেজিষ্ট্রেশন করেছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, চীনে আমাদের লোক আছে ৫ হাজার। এদের মধ্যে যারা আসতে চাইছেন তাদেরকেই আমরা নিয়ে আসছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়