শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ◈ নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যে খাবার খাবেন !

ডেস্ক রিপোর্ট : ‘যদি থাকে পেটে টান মিঠা লাগে কাঁচা আম’ গ্রামীণ বাংলার এই প্রবাদ থেকে আমরা সহজেই বুঝতে পারি ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় অপ্রিয় খাবারও সুস্বাদু মনে হয়। তবে মানুষের জীবনে এমন সময়ও আসে যখন ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছে করে না।

অনেক সময় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত টেনশন এবং মানসিক চাপের কারণে স্বাভাবিক খাওয়া-দাওয়ার ইচ্ছে অনেকেরই থাকে না। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এমন পরিস্থিতে খাওয়া-দাওয়া না করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায়।

কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমরা শুধু খিটখিটেই হয়ে যাই না, সহজে মেজাজও হারিয়ে ফেলি। এ ছাড়াও একাধিক গবেষণায় দেখা গেছে, খালি পেটে আমরা বেশির ভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।

তাই ব্যক্তিগত জীবন, চাকরি, ক্যারিয়ার কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকক্ষণ না খেয়ে থাকা উচিত না। কিন্তু খেতে ইচ্ছে না করলেও ভুল সিদ্ধান্ত এড়াতে খাবার তো খেতেই হবে। এ ক্ষেত্রে চেষ্টা করুন স্বাভাবিক খাবার খাওয়ার।

তবে খাবার তালিকায় যদি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার থাকে তবে খুবই ভালো হবে। কারণ অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে মন শান্ত থাকে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। রেড মিট, চিকেন স্যুপ, চকলেট, বাদাম, কলায় প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড রয়েছে। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এই খাবারগুলো গ্রহণ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়