শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে দুর্ঘটনায় ব্যবসায়ী ও বিজিবি সদস্য নিহত

যশোর প্রতিনিধি : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এরমধ্যে সিরাজুল ইসরাম সিরাজ নামে এক ব্যবসায়ী রেল লাইনে মাথা রেখে প্রাণ দিয়েছেন। অপরজন বিজিবি সদস্য হুমায়ূন কবীর স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ট্রাক্টরের সাথে মোটর সাইকেলে দুর্ঘটনায় হুমায়ূন নিহত হন। আহত হন তার স্ত্রী লাভলি বেগম।

নিহত সিরাজুল ইসলাম সিরাজ যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে, বিজিবির সদস্য নায়েক হুমায়ুন কবির মাগুরা জেলার শালিখা উপজেলার তিলখরি গ্রামের খোরশেদ আলমের ছেলে। বুধবার রাতে যশোরের খয়েরতলা এলাকার রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সিরাজুল ইসলাম সিরাজ।

যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

এদিকে, বিজিবির সদস্য নায়েক হুমায়ুন কবির চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তিনি কক্সবাজার একটি ব্যাটেলিয়নের সদস্য। ছুটিতে তিনি মাগুরার শালিখা উপজেলার তিলখরি গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় স্ত্রী লাভলি বেগমকে নিয়ে মোটর সাইকেল যোগে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। সিংড়াবাজারের অদুরে ইঞ্জিনচালিত ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী মারাত্বকভাবে আহত হন। আহতদেরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। ভতির পর চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। আহত লাভলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ