শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসের চিকিৎসায় ১১৯ কোটি টাকা দিলেন জ্যাক মা

ডেস্ক রিপোর্ট : মরণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসার সহায়তা করতে ১১৮ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৫২০ টাকা (১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাক মা ফাউন্ডেশন জানায়, এর মধ্যে ৪৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৪৪ টাকা (৫৮ লাখ মার্কিন ডলার) দান করা হয়েছে দুটি চীনা গবেষণা প্রতিষ্ঠানকে। বাকি অর্থ করোনাভাইরাস 'প্রতিরোধ ও চিকিৎসা' কাজে ব্যবহৃত হবে।

বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত শনিবার প্রতিষ্ঠানটি হুবেই প্রদেশ এবং উহান শহরে চিকিৎসা সেবা সরবরাহের জন্য ১ কোটি ৪০ লাখ ডলারের (১ বিলিয়ন ইউয়ান) ফান্ড গঠন করার ঘোষণা দেয়।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা এবং এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা সংগঠনগুলোকে বিনামূল্যে কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করার প্রস্তাব দেয় আলিবাবা।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও এবং হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়