শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রুটিপূর্ণ নির্বাচন করতেই সরকার বিদেশি পর্যবেক্ষকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : কারচুপি আড়াল করতেই বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে, তারা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে সব কাজগুলো করছেন এবং কোনো অবজারভার তারা রাখতে চাচ্ছেন না।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, গত জাতীয় নির্বাচনেই তারা এটা করেছিলেন, অবজারভারদের আসতে দেয়নি সরকার। তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলো। তাদের মূল যে একটা পরিকল্পনা তারা ফলস ইলেকশন করবে, কারচুপি করবে, ফলাফল তাদের পক্ষে নেবে, পুরো প্রশাসনকে ব্যবহার করে। তারা সেই উদ্দেশ্যেই এইসব কথাগুলো বলছে।

গত সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রশ্ন তোলার বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাই একইভাবে তারা যখন নির্বাচন অবজার্ভ করতে চান, সেখানে তারা (সরকার) বাধা দিচ্ছেন। এটাতে প্রমাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যেটা একই আছে, তারা নির্বাচনটা নিয়ন্ত্রণ করতে চান, নির্বাচনটা তাদের পক্ষে নিয়ে আসতে চান। বৈঠক সূত্র জানায়, এরবাইরে দুই সিটি নির্বাচনে ভোটের দিনের করণী নিয়ে আলোচনা হয়েছে। ভোটে অনিয়ম হলে এর প্রতিবাদ জানাতে কি ধরনের কর্মসূচি নেয়া হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
বৈঠকে লন্ডন থেকে স্কাইপে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়