শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান মার্সেলো ৫০০ ম্যাচের মাইলফলকে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মার্সেলো। কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল জারাগোজার বিপক্ষে নেমে গ্যালাকটিকোদের জার্সিতে ৫০০ ম্যাচ খেলার মাইলফলকে নাম লেখালেন এই ব্রাজিলিয়ান। এই উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তাকে একটি বিশেষ জার্সি উপহার দেন। যেখানে ‘মার্সেলো ৫০০’ লেখা রয়েছে।

রিয়ালে বিদেশি ফুটবলারদের মধ্যে মার্সেলো এখন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা। তবে শিগগিরই শীর্ষে পৌঁছে যাবেন এই ডিফেন্ডার। তার থেকে ২৭ ম্যাচ বেশি খেলে বর্তমানে সবার ওপরে রয়েছেন তারই স্বদেশি কিংবদন্তি রবার্তো কার্লোস।

মার্সেলো এর আগে ২০০৭ সালে রিয়ালের জার্সিতে প্রথমবার মাঠে নামেন। তবে ধীরে ধীরে নিজেকে নিয়ে যান ক্লাবের শীর্ষ পর্যায়ে। বর্তমানে তিনি লস ব্ল্যাঙ্কোসদের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন।

ঐতিহ্যবাহী রিয়ালের জার্সি পরে মার্সেলো এখন পর্যন্ত চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছেন। ৫০০ ম্যাচ খেলে মার্সেলো ৩৪৫টি ম্যাচই জিতেছেন। যেখানে তার গোল সংখ্যা ৩৬টি।

এই ৫০০ ম্যাচের মধ্যে ৩৫০টি তিনি খেলেছেন লিগে, ৯৭টি চ্যাম্পিয়নস লিগে, ৩২টি কোপা দেল রে, ৮টি ক্লাব বিশ্বকাপে, ৯টি স্প্যানিশ সুপার কাপে ও ৪টি ইউরোপিয়ান সুপার কাপে।- ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়