শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ তাপসকে নির্বাচিত করলে এমন একজন মেয়র পাবো, যিনি হবেন পরবর্তী প্রজন্মের কাছে কিংবদন্তি

জাহিদ বিন আজিজ : শেখ ফজলে নূর তাপস এক স্বপ্নবাজ মানুষ। স্বদেশপ্রেমি একজন বিশুদ্ধ দেশপ্রেমিকের একটি নামই হলো শেখ হাসিনা আর সেই শেখ হাসিনার মাতৃছায়ায় আলোকিত মানুষ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনী প্রধান শহীদ শেখ ফজলুল হক মনির এই এতিম সন্তান। স্বপ্ন অনেকেই দেখায় কিন্তু বাস্তবায়ন কজন করে? শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। স্বপ্নসারথী শেখ হাসিনার ছায়াসঙ্গী শেখ তাপস কথায় না কাজে বিশ্বাসী।

মানুষ গড়ার কারিগর শেখ হাসিনার মুজিববর্ষে ঢাকা দক্ষিণের নাগরিকদের জন্য শ্রেষ্ঠ উপহারই হচ্ছে শেখ ফজলে নূর তাপস। নিশ্চয়ই আমরা ভোটাররা শেখ হাসিনার এই উপহার নিতে ভুল করবো না। আওয়ামী লীগের জন্ম ঢাকার যে মাটিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার সন্তান শেখ তাপসকে তুলে দিয়েছেন সেই মাটির এলাকাবাসীর হাতেই। আওয়ামী লীগ দিয়েছে স্বাধীনতা, বাংলাদেশ নামক রাষ্ট্র আর শেখ হাসিনা দিয়েছেন হোচট খাওয়া বাংলাদেশকে মুক্তি। উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। শেখ তাপসকে নির্বাচিত করলে এমন একজন মেয়র পাবো, যিনি হবেন পরবর্তী প্রজন্মের কাছে কিংবদন্তি। ১ ফেব্রুয়ারি , ২০২০ তারিখে আপনার রায় হোক উন্নয়নের পক্ষে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়