শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোলাকিয়া ঈদগাহ ময়দানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ: প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর নামাজে জানাজা বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানের মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমের ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল সাব্বির হোসেন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টার কিছু পরে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ কিশোরগঞ্জে পৌঁছার পর সব শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ