শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাসের কারণে স্টারবাকের ৪ হাজার ৩শ স্টোর বন্ধ

রাশিদ রিয়াজ : চীনে কফিশপ স্টারবাকের অর্ধেক স্টোর অস্থায়ীভাবে বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তারা সার্বিক পরিস্থিতি পরখ করে দেখছেন। বাসায় কফি সার্ভিসও বন্ধ করেছে স্টারবাক। স্টারবাকের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট জন কালভার বলেন, পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন দ্রুত পাল্টে যাচ্ছে। সরবরাহে ব্যাপক অসুবিধা হওয়ায় স্টারবাকের যেসব স্টোর খোলা রয়েছে তাতে সীমিত আইটেম বিক্রি হচ্ছে। ব্লুমবার্গ
করোনো ভাইরাসে শতাধিক ব্যক্তির মৃত্যু ছাড়াও তা ছড়িয়ে পড়েছে ১৭টি দেশে।

স্টারবাকের প্রধান নির্বাহী কেভিন জনসন বলেন, অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় আমরা এখনো আশাবাদি এবং চীনে আমাদের ব্যবসা অব্যাহত রাখতে পারব বলে মনে করি। চীনে স্টারবাকের শাখা খোলার ১৩ মাসে প্রতিষ্ঠানটির ব্যবসা বেড়ে ছিল ৩ শতাংশ। সে তুলনায় গত বছর চীনে ম্যাকডোনাল্ড শাখা খোলে ৬শটি। এবং ব্যবসায় প্রবৃদ্ধি ঘটে ৪০ শতাংশ।
.

  • সর্বশেষ
  • জনপ্রিয়