শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ‘ভুয়া’ চেহারা চিনবেন যেভাবে

ডিডিমুন: ফেসবুকে ভুয়া আইডি রয়েছে সেটাই ব্যবহারকারীরা জানেন। কিন্তু অনেক সময় এই ভুয়া আইডিতে এমন কিছু ছবি থাকে যে বোঝার উপায়ই থাকে না এটি ভুয়া আইডি কিনা। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ফেসবুকে সব ছবি দেখেই এখন আর বিশ্বাস করবেন না। প্রতিটি ছবি ভালোভাবে খেয়াল করতে হবে।

ফেসবুক এক ব্লগ পোস্টে বলেছে, এ ধরনের ভুয়া কার্যক্রম শনাক্ত এবং তা বন্ধ করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আমাদের সেবা ব্যবহার করে যাতে মানুষের সঙ্গে প্রতারণা করা না হয়, সেটাই আমাদের চাওয়া।

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা সরকার সংশ্লিষ্ট বা সরকারি কাজে বাইরে থেকে বাধা সৃষ্টি করে এমন অ্যাকাউন্টও বন্ধ করে দিতে ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে সমন্বিত ভুয়া কর্মসূচি ছড়ানোর আচরণ করা হয়। এ ক্ষেত্রে নিজের পরিচয় লুকিয়ে ব্যবহারকারীকে নানাভাবে বিভ্রান্ত করা হয়। তাই ফেসবুক ব্যবহারকারীদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

ফেসবুকে কোনো অপরিচিত কারও কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ এলে তা প্রকৃত কারও অ্যাকাউন্ট কি না, খেয়াল করুন। তার ছবিটি প্রকৃত মানুষের ছবি কি না, তা ভালোভাবে খেয়াল করবেন। ছবিতে কোনো খুঁত দেখলে সন্দেহ করবেন।

এ ছাড়া গুগলে ওই ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান করে দেখতে পারেন। অনেক ভুয়া অ্যাকাউন্ট অনলাইন থেকে সুদর্শন কোনো ছেলে বা মেয়ের ছবি নিয়ে তৈরি করা হয়। ভালোভাবে সার্চ দিলেই প্রকৃত বিষয়টি ধরতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়