শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার আগ্নিকাণ্ডে ২টি তদন্ত কমিটি গঠন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের এই তদন্ত ঘোষণা করা হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিকারের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতান এর নেতৃত্বে জেলা প্রশাসকের তদন্ত কমিটির অন্যান্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, পিডিবির প্রতিনিধি, পল্লী বিদুৎ সমিতির প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি কাউন্সিলার মনবির রায় মনজু, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর প্রতিনিধি ও বিজনেস ফোরামের প্রতিনিধি। এই কমিটি চাইলে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিনিধি সংযোজন করতে পারবেন।

তিনি বলেন, কারণ উদঘাটন করে এই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে এই ধরণের ঘটনা যাতে না ঘটে, সে গুলো ব্যবস্থা নেবে।

মৌলভীবাজার পৌরসভাও অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে। মেয়র মো. ফজলুর রহমান জানান, পৌরসভার মেয়র কমিটির আহবায়ক হলেন কাউন্সিলার জালাল আহমদ। এ ঘটনায় পুলিশের সিলেট রেঞ্জর ডিআইজি কামরুল আহসান পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়