শিরোনাম
◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে অটোরিক্সা চালকের সততায় মুগ্ধ লন্ডন প্রবাসী

বাংলা ট্রিবিউন : সিলেটে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিক্সা সিএনজি চালক আলী হোসেন। তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) লন্ডন প্রবাসী মো. ফিরোজ মিয়ার হাতে তার মূল্যবান জিনিসপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ফিরিয়ে দিয়ে এই সততা দেখালেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে লন্ডন প্রবাসী ফিরোজ মিয়া কুশিঘাট এলাকা থেকে জিন্দাবাজারের উদ্দেশ্যে একটি অটোরিক্সা সিএনজিতে (সিলেট থ-১২-৫২-২১) উঠেন। এসময় তিনি ঐ সিএনজিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ফেলে যান।

পরে গাড়ি চালক সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্র্ভূক্ত তামাবিল উপ-পরিষদের নেতৃবৃন্দের হাতে টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। পরে ঐ যাত্রী ফিরোজ মিয়া তামাবিল স্ট্যান্ডে এসে তার ফেলে যাওয়া প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগের খোঁজ নিতে আসেন।
তখন সিএনজি চালক আলী হোসেন যাত্রীর ফেলে যাওয়া সকল মূল্যবান জিনিসপত্র পত্র ফিরিয়ে দেন। এসময় উপ-পরিষদের সদস্য দবির, ম্যানেজার সোহেল, ড্রাইভার কামাল মিয়া, লুতু মিয়া উপস্থিত ছিলেন।

লন্ডন প্রবাসী ফিরোজ মিয়া তার মূল্যবান এসব কাগজপত্র এবং টাকা পেয়ে আনন্দিত হন। পাশাপাশি এ ধরণের মহৎ মনোভাব দেখানোর জন্য সিএনজি চালকের কাছে কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়