শিরোনাম
◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার গাড়ির চাপায় নিহত আবির হত্যার বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা

রকি আহমেদ: ওয়াসার পানির গাড়ির চাপায় নিহত রাজধানীর ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবির হোসেনের হত্যার বিচারের জন্য আট দফা দাবি জানিয়েছে সাধারণত শিক্ষার্থীরা।মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল ইসলাম রাকিব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান। এদিকে গত সোমবার আবির হোসেনের বাবা হানিফ ওয়ারী থানায় চালকের বিরুদ্ধে ধারা ২৭৯/৩০৪ খ পেনাল কোডে মামলা দায়ের করেছেন।

শিক্ষার্থীদের আট দফা দাবিগুলো হলো আবির হত্যা যেন ধামা চাপা না হয়, তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, চালককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের আইন মানার ক্ষেত্রে চালকদের বাধ্য করতে হবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অধিকাংশ চালক মাদকসেবন করে গাড়ি চালায় এটা যাতে না হয় তা সরকারের আইনের আওতায় আনতে হবে, স্কুলের সামনে ২৪ ঘণ্টার মধ্যে স্প্রীড ব্রেকার লাগাতে হবে, প্রতিটি স্কুলের সামনে স্কুলের নাম মার্ক করতে হবে এবং স্কুলের মূল ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করতে হবে।

সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম রাকিব বলেন, আগামীকাল (আজ) সকাল ১০ টায় আবিরের হত্যার বিচারের দাবিতে হানিফ ফ্লাইওভারের সামনে মানববন্ধন করবো। যদি আমরা আবিরের হত্যার বিচার না পায় তাহলে তীব্র আন্দোলনের ডাক দেব এবং চালককে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাধ্য করবো।

মামলার এজাহার থেকে জানা যায়, গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে আবির হোসেন ( ১৫ ) ওয়ারী উচ্চ বিদ্যালয় হতে বিদায় অনুষ্ঠান শেষে পায়ে হেঁটে আমার বাসায় যাওয়ার পথে ওয়ারী থানাধীন ২০ নং , ওয়্যারী ষ্ট্রীটস্থ বলধা গার্ডেনের উত্তর - পূর্ব পার্শ্বে হােল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে ওয়াসা পানির পাম্প থেকে আসা ওয়াসার পানি ভর্তি গাড়ীর (ঢাকা মেট্রো - ট - ১১ - ০১১৪) চালক বেপরােয়া ও দ্রুত গতিতে গাড়ী চালিয়ে হানিফের ছেলের উপরে উঠিয়ে দিয়ে দুর্ঘটনা ঘটায়। ঘটনাস্থলে তার ছেলে আবির হােসেনের কান , নাক কপাল , মাথা ভেঙ্গে চেপটিয়ে যায়। মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ আমার ছেলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ময়না তদন্ত করায় এবং উক্ত গাড়ীর চালক মো. চুনু মিয়া ( ৪৯ ) কে গাড়সহ গ্রেপ্তার করেন।

  • সর্বশেষ