শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মাপাড়ে অবৈধ ভাবে মাটি খনন করায় ভাঙন ঝুঁকিতে অসংখ্য গ্রাম

কামাল হোসেন, গোয়ালন্দ রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মাপাড়ে অবৈধ ভাবে এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে জোরপূর্বক মাটি কাটছে স্থানীয় প্রভাবশালীরা। এর ফলে ওই গ্রামটি বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গত বছর বর্ষায় ভয়াবহ নদী ভাঙন হয়। এ অবস্থায় গ্রামটি ভাঙন ঝুঁকিতে পড়ে। এই শুষ্ক মৌসুমে এখানে মাটি খনন করা হলে আগামী বছর হয়ত এই গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতির মধ্যে গ্রামের অন্তত ২শ পরিবারকে ঝুঁকিতে ফেলে অবৈধ ভাবে মাটি খনন করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, সরকারী খাস জমি ও ব্যাক্তি মালিকানাধীন জমিতে একাধিক খনন যন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকে লোড করা হচ্ছে। এর মাত্র কয়েকশ গজ দুরে মূল পদ্মা নদী। বর্ষা মৌসুমে পানিতে ভেসে গেলেও বর্তমানে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ফসলের আবাদ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বিষয়টি টের পেয়ে কয়েকটি ট্রাক দ্রুতগতিতে পালিয়ে যায়। আটক করা হয় দুইটি খনন যন্ত্র ও একটি ট্রাক। গ্রেফতার করা হয় ৬ জনকে। এই বে আইনি কাজে জড়িত থাকার দায়ে ৬ জনকে দন্ড প্রদান করা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়