শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ফ্ল্যাট থেকে পরিবহনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

সুজন কৈরী : রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে কাজী গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা-পুলিশ।নিহত গোলাপ বাবলু পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার। দেশের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলায় স্ত্রী ও মেয়ে নাফিজাকে নিয়ে বসবাস করতেন তিনি। গোলাপ হোসেনের স্ত্রী-সন্তান ৮-১০ দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এসময় তিনি একাই বাসায় ছিলেন।

ওই বাড়ির কেয়ারটেকার রফিকুল ইসলাম ও তার স্ত্রী দীপা বলেন, গোলাপ হোসেনের স্ত্রী আজ সকালে তাকে ফোন দিয়ে জানায়, তার স্বামীর মোবাইল বন্ধ রয়েছে। তার কোনো খবর পাওয়া যাচ্ছে না।

‘এ কথা শুনে কেয়ারটেকারের স্ত্রী ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। কিন্তু একটি জানালা খোলা থাকায় জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপ হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন।’

তিনি বলেন, পশ্চিম থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে এবং গলাকাটা ও নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে, এমন অবস্থায় বিছানার ওপরে লাশ উদ্ধার করে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক সুরতহালের কাজ চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়