শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ে চীনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ট্রাম্প

ইয়াসিন আরাফাত : সোমবার টুইটারে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট পোস্টে ট্রাম্প বলেন, এ ভাইরাস নিয়ে আমরা চীনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছি। যুক্তরাষ্ট্রে এর সংক্রমণের খবর খুব কম পাওয়া গেছে। তবে আমরা বিষয়টির প্রতি দৃঢ়ভাবে নজর রাখছি। আমরা চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-কে প্রয়োজনীয় যে কোনও সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছি। আমাদের বিশেষজ্ঞরা অসাধারণ। আল জাজিরা

২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনই হুবেই প্রদেশের।এছাড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চীনের বিরুদ্ধে প্রাণহানি ও আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সম্প্রতি  এক ভিডিওতে  উহান শহরের একজন চিকিৎসাকর্মী জানিয়েছেন, দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ৯০ হাজার ছাড়িয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়