শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের ◈ নেপালে আজ সাধারণ নির্বাচন, মাঠে ফিরছেন ক্ষমতাচ্যুত ওলি ◈ বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি ◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়ংয়ের ট্রায়াল রুমে তরুণীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক গ্রেপ্তার

তন্নীমা আক্তার : রাজধানীর বনানীর আড়ংয়ের একটি শো-রুমের ট্রায়াল রুমে গোপন ভিডিও ধারণের ঘটনা ঘটেছে।  এ অভিযোগে আড়ংয়ের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।সময়টিভি

সিরাজুল ইসলাম সজীব নামের ওই যুবক গত ১১ জানুয়ারি রাতে এক তরুণীর ফেসবুক ম্যাসেঞ্জারে ট্রায়াল রুমে পোশাক পরিবর্তনের ভিডিও পাঠান।

পরে তরুণীকে কু-প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। প্রস্তাবে রাজি না হলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন।

১৬ জানুয়ারি ওই তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। অভিযোগের ভিত্তিতে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট গত শনিবার তাকে গ্রেপ্তার করে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়