শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে গৃহবধূকে নির্যাতনের পর চুল কেটে দেয়ার অভিযোগে মামলা, গ্রেপ্তার ৭

বাবুল আক্তার : চৌগাছা উপজেলার সলুয়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। ওই নারীর স্বামী রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে আমার স্ত্রীর সঙ্গে আমার পারিবারিক দ্ব›দ্ব হয়। এতে সে রাগ করে পুড়াপাড়ায় বাপের বাড়িতে চলে যান। পরে ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়ার মধ্যস্থতায় ফিরে এসে ঘরসংসার শুরু করেন।

তিনি বলেন,রোববার আমি সলুয়া বাজারে কাঁচামাল বিক্রি করতে আসার পর বাড়ি থেকে আমার ছেলে মুজাহিদ (৯) এসে জানায়, কয়েকজন প্রতিবেশি আমার স্ত্রীকে মারপিট করছে। আমি দ্রæত বাড়ি গিয়ে দেখি আমার স্ত্রী আহত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথার চুল কাটা।
চৌগাছা থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ঘটনায় জড়িত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন, সলুয়া গ্রামের রব্বানীর ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী রেহেনা বেগম, আহমদ আলীর ছেলে ইমরান হোসেন (২৩) ও তার স্ত্রী অজুফা বেগম, হাসান আলীর স্ত্রী শিউলি বেগম (২৬), সিরাজুল ইসলামের স্ত্রী বিউটি বেগম(৪২) এবং জামাল হোসেনের স্ত্রী শাপলা খাতুন (৩৫)। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়