শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাপোলির কাছে হেরে গেলো রোনালদোর জুভেন্টাস

শিউলী আক্তার : সিরি আয় টানা আট ম্যাচে গোল করলেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শেষ ভালো হয়নি। দলকে জেতা পারেননি তিনি। রোববার রাতে নিজেদের মাঠে নাপোলির কাছে ১-২ গোলে হেরেছে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো।

বল দখলে দুই দলের মধ্যে ছিলো সমতা। কিন্তু প্রথামর্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৫৩তম মিনিটে রোনালদো জালে বল পাঠালেও গোল মেলেনি। পাস দেয়ার সময় অফসাইডে ছিলেন গনসালো হিগুয়াইন। ৬২তম মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষক বরাবর শট নেন রোনালদো।

এর পরের মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে ইনসিনিয়ের শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি বল পেয়ে জালে পাঠান জিয়েলিনেস্কি।

৮৬তম মিনিটে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেন ইনসিনিয়ে। ডি-বক্সের মধ্য থেকে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে রগ্রিগো বেন্তানকুরের বাড়ানো বল কাছের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন রোনালদো। লিগে এটি পর্তুগিজ তারকার ১৭তম গোল।

লিগে টানা চার জয়ের পর হারের স্বাদ পেলো জুভেন্টাস। আসরে এটি তাদের দ্বিতীয় পরাজয়।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট জুভেন্টাস। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দশে নাপোলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়