শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টারের নগরী নয়, মানুষের সত্যিকারের সেবক চাই

রবিউল আলম : আমার অনেক লেখায় পোস্টার ফেস্টুন বিলবোর্ডের বিরুদ্ধে লিখেছি। পোস্টার ফেস্টুন মানুষকে নেতা বানাতে পারে ক্ষণিকের জন্য সেবক বানাতে পারে না। কিছু মাস্তান, সন্ত্রাসী, মাদক কারবারি পোস্টার ফেস্টুনের সহায়তায় নেতা হতে চায়, অনেক ক্ষেত্রে হয়েও যায়, স্থায়ী হয় না। মানব সেবক ছাড়া, ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব বিকশিত হয় না। জাতির পিতা আগেই বুঝেছিলেন।

পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ। পলিথিনে-পোস্টারে নগরী ছেয়ে গেছে, কাগজের অপচয় আবার পরিষ্কার করার অর্থের অপচয়। পুঁজিবাদের রাজনীতি কোটি কোটি টাকা খরচ করে মেয়র, কাউন্সিলরদের কাছে আমরা কী সেবা আশা করতে পারি। যারা নির্বাচিত হবেন তারা তো প্রথমদিন থেকেই হিসাব-নিকাশ নিয়ে বসবেন। নির্বাচন কমিশনের হিসাব দেবে কে। রাজনৈতিক দলের নির্দেশনা মানবে কে। কে নেতাকর্মীদের মনে রাখবে, কী দায় থেকে। আমরা দলের বাইরে নেতা খুঁজি।

পদ-পদবি ভাড়াটিয়া নেতা দিয়ে পূরণ করছি। নীতি আদর্শের কথা বলছি। স্লোগান দিচ্ছি মুজিব আদর্শের। আসলেই কী আমরা মুজিব আদর্শ বাস্তবায়ন করতে চাই, না করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কী একাই দায়িত্ব পালন করবেন, না পারবেন। আমরা কী দেশটাকে ভালোবাসি, না নিজেকে ভালোবাসি? সারাজীবন বিদ্রোহীদের বিচার হবে। এই ওই শাস্তি হবে আশার বাণী দেওয়া হয়েছে, দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। সিটি করপোরশেন নির্বাচনে গতবারের বিদ্রোহীদের সর্মথন দেওয়া হয়েছে অনেক, আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা বজায় রাখবেন কী করে? কী করে মুজিব আদর্শ বাস্তবায়ন করবেন। মনে রাখবেন হাওলাতি নেতা দিয়ে মুজিব আদর্শ বাস্তবায়ন হবে না। মুজিব তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন, অসৎ নেতা দিয়ে লক্ষ্য অর্জন হয় না। লক্ষ্য অর্জন করতে আদর্শবান হতে হবে। লেখক : মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ