শিরোনাম
◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’ ◈ জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার ◈ এবারের নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক: সংসদ সভাপতি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীর অস্ত্র বহনের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে, নির্বাচনী উৎসেব সংঘর্ষের ঘটনা অনভিপ্রেত, বললেন তাপস

সমীরণ রায়: রোববার রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, এখানে প্রভাব বিস্তারের কিছু নেই। একজন প্রার্থী হিসেবে তারা যে সুবিধা পাচ্ছেন, আমিও একই সুবিধা পাচ্ছি। আমরা হেঁটে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে ঢাকাবাসী উন্নত ও আধুনিক ঢাকা গড়ার পক্ষে নৌকায় রায় দেবে। আমরা পুরো ঢাকায় চষে বেড়াচ্ছি। বিপুল গণজোয়ার দেখছি। ঢাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত লক্ষ্য করছি। জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দিয়ে নবসূচনা সৃষ্টি করবে। মেয়র নির্বাচিত হলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করে সামাজিক আন্দোলন গতিশীল করে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা হবে। সচল ঢাকার রূপরেখায় গণপরিবহন ঢেলে সাজানো হবে। প্রতিটি সড়ক বিন্যাস করা হবে। সড়কে দ্রুতগতির, ধীরগতির, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনের জন্য আলাদা লেন করা হবে।

ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাপস বলেন, ইশরাকের অভিযোগ সম্পূর্ণ অমূলক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি যে সুবিধা পাচ্ছেন, আমিও সেটা পাচ্ছি। ইভিএম ভোট দেয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শঙ্কা পাইনি।

তিনি আরও বলেন, চীনের ভাইরাস যাতে বাংলাদেশে ছড়াতে না পারে এজন্য যারা ওইসব দেশে যাতায়াত করেন, তারা সচেতন থাকবেন, যাতে বাংলাদেশে ভাইরাস না আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়