শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সহযোগিতায় শ্যালিকা ধর্ষণ, বোন ও দুলাভাই গ্রেপ্তার

সুজন কৈরী : সাভার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও অপহরণের অভিযোগ পাওয়ার ২ ঘন্টার মধ্যে ধর্ষক মো. সাহেব আলী (৩৪) ও সহযোগী স্ত্রী মোছা. জেসমিন খাতুনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রোববার (২৬ জানুয়ারি) ব্যাটালিয়নটি জানিয়েছে, সাহেব আলী ও তার স্ত্রী ২০১৮ সালে তাদের নিজ সন্তানকে দেখাশোনার জন্যে জেসমিনের নাবালিকা ছোটো বোনকে সিলেট থেকে নিজেদের বাসায় নিয়ে আসে। এরপর থেকে জেসমিন তার বোনকে ঘুমের ওষুধ খাইয়ে ও প্রাণনাশের হুঁমকি দিয়ে তার স্বামীকে দিয়ে ধর্ষণে সহযোগিতা করে।

বিষয়টি ভুক্তভোগী তার বাবা-মাকে জানায়। এরপর বাবা-মা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সাহেব ও তার স্ত্রী ষড়যন্ত্র করে ভিকটিমকে আবার জিম্মি করার উদ্দেশ্যে তার বড় ভাইয়ের শিশুকন্যাকে সিলেট থেকে অপহরণ করে ঢাকায় আনে। এরপর তাকে উদ্ধার করতে ভুক্তভোগীর বড় ভাই-বোন এবং চাচাতো ভাই ঢাকায় আসলে তাদের সাহেব ও তার স্ত্রী নিজেদের ভাড়াবাসার কক্ষে আটকে রাখে এবং মারধর করে। একপর্যায়ে কৌশল অবলম্বন করে ভুক্তভোগীর বড় ভাই পালিয়ে র‌্যাব-৪ কার্যালয়ে অভিযোগ জানায়। ওই অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে এবং অপহৃতদের উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়