শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ দিতে যাচ্ছে মোদি সরকার

নিউজ ডেস্ক : বলিউডের চার প্রযোজক, পরিচালক, অভিনেত্রী ও গায়ককে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ দিতে যাচ্ছে মোদি সরকার।

এবার যারা পদ্মশ্রী পাচ্ছেন, তারা সবাই বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ বলে অনেকেই সমালোচনা করছেন। খবর এনডিটিভির।

নির্বাচনের আগে মোদি সরকারকে দরাজ গলায় সমর্থন দিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই কঙ্গনা এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হয়েছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক বছর কয়েক আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন।

মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। তিনিও প্রধানমন্ত্রীর বড় গুণগ্রাহী। এবার তাকেও পদ্মশ্রী দিতে যাচ্ছে মোদি সরকার।

বলিউডের অন্যতম বড় প্রোডাকশন হাউস ধর্মা। তার মালিক পরিচালক করণ জোহর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিনেমা জগতের তারকাদের সঙ্গে সাক্ষাতে বড় ভূমিকা নিয়েছিলেন করণ। তিনিও পদ্মশ্রী পেতে যাচ্ছেন। বালাজির মালকিন একতা কাপুরও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। একতার সিরিয়াল ‘সাস ভি কভি বহু থি’ তুলসী ভিরানির চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি ইরানি। সেই স্মৃতি এখন কেন্দ্রীয় মন্ত্রী।(অনুলিখন সানজীদা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়