শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের সুরেই গাইলেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সফলতম উইকেটরক্ষক মুশফিকুর রহিম। উইকেটের পহরী হিসেবে থেকে অনেক রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু মাঝে মাঝে তার পারফরমেন্স নিয়ে প্রশ্নবিদ্ধও হয়। একারণে কিপার মুশফিক অনেকবার সমালোচিত হয়েছেন। তবে তিনি মনে করেন, কিপিং করতে পারলে নিজের ব্যাটিংটাকে বেশ ভালোবাসে পড়তে পারেন। সম্প্রতি ব্যাটিংয়ের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করছেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। দুই দায়িত্ব একসাথে পালন করতে পেরে বেশ রোমাঞ্চিত রাহুল। উচ্ছ্বাস প্রকাশ করে কথা বলেছেন মুশফিকুর রহিমের সুরে।

উইকেটরক্ষক নিয়ে ২০১৮ সালে মুশফিক জানিয়েছিলেন, ‘কিপিং আমাকে অনেক বেশি সাহায্য করে। এমন নয় কিপিং করলে আমি প্রতি ম্যাচেই একশ বা দুইশ করবো। কিন্তু কিপিংটা একটা প্রক্রিয়া এবং আমি এই প্রক্রিয়ায় অনেক বেশি বিশ্বাসী। আমার মনে হয় কিপিং করতে দিলে আমার ব্যাটিংয়ে আরও সহযোগিতা হয়।’

দুই বছর পর মুশফিকের সুরে সুর মিলিয়ে রাহুল বলেন ব্যাটিংয়ের সাথে কিপিংয়ের বাড়তি দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত রাহুল, ‘একজন ব্যাটসম্যান হিসেবে কিপিং করার পর আপনি একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে কোন শট খেললে ভালো হবে এই ধরনের উইকেটে। তাই আমি এই দায়িত্বটা খুবই উপভোগ করছি। এবং আমার ব্যাটিংটাকে বেশ সাহায্য করছে।’

তিনি আরো যোগ করেন, ‘উইকেটের পেছনে দাঁড়ানোটা আমি উপভোগ করি এবং এটা আমাকে পিচ বুঝতে সাহায্য করে। আর সেই বোঝাটা আমি আমার বোলারদের জানিয়ে দিই সঙ্গে অধিনায়ক ও ফিল্ডারদের জানাই। এটা দায়িত্বের মধ্যে পড়ে। উইকেটের পিছনে সচল থাকা এবং সঠিক বার্তা অধিনায়ক এর কাছে পৌঁছে দেয়া যাতে খেলাটা আরো ভালো হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়