শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরেই এস-৫০০ অত্যাধুনিক মিসাইল সিস্টেমের পরীক্ষা করবে রাশিয়া

ইয়াসিন আরাফাত : বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। বিশ্বের কয়েকটি দেশের কাছেই অত্যাধুনিক এই সিস্টেম রয়েছে। এবার আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনতে চলেছে রাশিয়া। সিএনএন

চলতি বছর অর্থাৎ ২০২০ সালে একেবারে নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০ এর পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো। মস্কোয় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাশিয়া আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে।

রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সম্পন্ন করার পর এই ব্যবস্থার প্রথম ক্ষেপণাস্ত্র ২০২৫ সালে উৎপন্ন হবে। মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা নির্মিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, এটি হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর আপডেট ভার্সন।

রাশিয়া এমন সময় এস-৫০০ এর পরীক্ষা চালানোর খবর দিলো যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা সংগ্রহ করতে গিয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভের শিকার হয়েছিলো।

  • সর্বশেষ