শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাস আতঙ্কে বন্ধ চীনের প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা

ইয়াসিন আরাফাত : শনিবার থেকে শুরু চিনা নববর্ষ। কিন্তু শুক্রবার পর্যন্ত ২৬ জনের প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাসের কারণে উহানের পাশাপাশি ১৩টি শহরকে বন্ধ ঘোষণা করেছে চীন প্রশাসন। অবস্থার ভয়াবহতা এতটাই যে নববর্ষে বন্ধ করে দেয়া হচ্ছে বিখ্যাত চিনের প্রাচীরের একাংশ। এছাড়াও বন্ধ রাখা হয়েছে বেজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়াম, মিং রাজবংশের সমাধি, ইনশান প্যাগোডা এবং সাংহাইয়ের ডিজনিল্যান্ডও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম ঘেবরেইয়েসুস অবশ্য বলেছেন, চীনের অবস্থা নিশ্চিত ভাবেই খারাপ। তবে পরিস্থিতি এখনও বিশ্ব স্বাস্থ্যের পক্ষে জরুরি অবস্থা হয়ে ওঠেনি। উহানের স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন, সেখানে মাত্রাতিরিক্ত হারে  বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেজিংয়ের সরকারি সূত্রে মাত্র ৮০০ জনের আক্রান্ত হওয়ার কথা স্বীকার করা হলেও বাস্তব ছবিটা হলো, এত লোক হাসপাতালে ভিড় করছেন যে, তাদের চিকিৎসা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। শুক্রবার চীনের সরকার নির্দেশ জারি করেছে, জ্বরে আক্রান্ত কোনও রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া যাবে না। পরিস্থিতি সামাল দিতে ২৫,০০০ বর্গমিটার এলাকার উপর ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বানাচ্ছে চীন। দশ দিনের মধ্যেই তা তৈরি হয়ে যাওয়ার কথা।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, উহান শহরের সি-ফুড ও মাছ-মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। এই বাজারে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর মাংস বেআইনি ভাবে বিক্রি হত। একটি সূত্রের দাবি, হুবেই প্রদেশের বাসিন্দাদের অনেকেই যেহেতু চীনা কালাচ এবং চীনা গোখরার মাংস খান, সেখান থেকেও এই ভাইরাসের সংক্রমণ ঘটে থাকতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়