শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশর সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

ইসমাঈল ইমু: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ মিনিস্ট্রি অব ডিফেন্স এন্ড এয়ারফোর্স কমান্ডার এর আমন্ত্রণে শনিবার ৪ দিনের সরকারী সফরে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ারফোর্স কমান্ডার লে. জেনারেল মোহাম্মদ আব্বাস হেলমি হাশেম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধান মিশর অবস্থানকালে ওই দেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়াও, তিনি বিমানের ওয়ার্কসপসহ ইজিপ্ত এয়ার একাডেমি এর সাইন্স উইং, ফ্লাইট সিমুলেটর, এয়ার ট্রাফিক কন্ট্রোল, রাডার এবং ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও ইজিপ্ত এয়ারফোর্স এর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়