শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক জুবায়েরকে রিমান্ড না চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

মাসুদ আলম : রাজধানীর সবুজবাগে সাত বছরের শিশুকে ধর্ষণের মামলায় আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হবে। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকা থেকে ধর্ষক জুবায়ের আহম্মেদ তালুকদারকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে দাবী করেন র‌্যাব।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বলেন, জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেনি জুবায়ের। রিমান্ড না চেয়েই তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবার জানান, তারা বাসাবো এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তাদের সঙ্গে সাবলেটে বসবাস করতো জুবায়ের। গত ১৬ জানুয়ারি সকালে জুবায়ের শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন। প্রথমে শিশুটি ভয়ে কিছুই বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টিটের পান। পরে মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনাটি খুলে বলে ওই শিশু। এরপর মানসম্মানের ভয়ে প্রাথমিকভাবে কাউকে না জানালেও পরে নিজেদের ভেতরে আলোচনা করে বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে জুবায়েরকে আসামি করে সবুজবাগ থানায় একটি মামলা করেন। ওই রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। ধর্ষণের আলামত পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়