শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেট পাঁচ লাখ রান পূর্ণ করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টেস্টে ক্রিকেটের রেকর্ডের ইতিহাসে ইংল্যান্ডের ধারেকাছেও নেই কোনো দল। অস্ট্রেলিয়ার মতো দলও পরিসংখ্যানের দিক থেকে ইংলিশদের চেয়ে পিছিয়ে আছে। ইংল্যান্ডও নিত্যনতুন সব রেকর্ড গড়ছে প্রতিনিয়ত। তবে এবার ক্রিকেট বিশ্ব দেখলো অভিনব এক রেকর্ড।

ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রানের মালিক হয়েছে ইংল্যান্ড। চলমান জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন এই কীর্তি গড়ে ইংল্যান্ড। অধিনায়ক জো রুটের ব্যাট থেকেই আসে কাক্সিক্ষত সেই রান।

দিনের খেলা শেষ করার আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড জড়ো করেছে ১৯২ রান। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে দলটির রান সংখ্যা এখন ৫০০,০০৬।

ইংল্যান্ডের পর ৩ লাখের বেশি রান আছে একটি দল অস্ট্রেলিয়ার। অজিদের টেস্ট রান সংখ্যা ৪৩২,৭০৯। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের রান ২ লাখের বেশি। ১ লাখের উপরে শ্রীলঙ্কার রানও।

তবে বাংলাদেশের রান কেবল ৫০ হাজার পেরিয়েছে, লাখের ঘর ছোঁয়া সময়সাপেক্ষ। টেস্টে টাইগারদের সংগ্রহ মোট ৫৩,১১৫ রান। জিম্বাবুয়ের রান ৫০ হাজারের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। নবীন দুই সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডের রান সংখ্যাও হাজারে পা রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়