শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাভাবিক দেশ নিজের কনস্যুলেটকে কসাইখানা বানায় না, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বললেন জারিফ

রাশিদ রিয়াজ : ইরানকে ‘স্বাভাবিক আচরণ’ করার আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, কোনো স্বাভাবিক দেশ তার কনস্যুলেটকে কসাইখানায় রূপান্তর করে না এবং নিজের প্রতিবেশীদের ওপর হামলা চালায় না।

জারিফ শুক্রবার রাতে এক টুইটার বার্তায় আরো লিখেছেন, একটি স্বাভাবিক দেশ মানবিক সংকটের কারণ হয় না এবং প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় বসতে ভয় পায় না।জারিফ আরো বলেন, এতকিছুর পরও ইরান সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে কোনো পূর্বশর্ত আরোপ করবে না।

আদেল আল-জুবায়ের গত মঙ্গলবার সেদেশের পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করেন। তিনি ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করে বলেন, ইরান যখন একটি ‘স্বাভাবিক দেশের মতো আচরণ’ করবে তখন দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করবে সৌদি আরব।

উল্লেখ্য, তেহরান ও রিয়াদের মধ্যে আলাচনা শুরুর সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের এক বক্তব্যের জবাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, সৌদি আরবসহ যেকোনো প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে।ফয়সাল বিন ফারহান বুধবার বলেছিলেন, তার দেশে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় তবে বিষয়টি পুরোপুরি ইরানের ওপর নির্ভর করছে।

  • সর্বশেষ