শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনামে চলন্ত মোটরসাইকেলে গোসল, দুইজনকে জরিমানা

সিরাজুল ইসলাম : ভিডিও ফুটেজে দেখা গেছে, বিন ডুয়ং প্রদেশে এক লোক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। তার পেছনে বসে আছেন আরেকজন। তাদের মাঝে একটি বালতি। সেখান থেকে মগে করে পানি নিয়ে পেছনে বসা লোকটি নিজের মাথায় ঢালছেন। আবার তিনি চালকের মাথাও ঢালছেন। তাদের কারো শরীরে জামা ছিলো না। তাদের মাথায় সাবান লাগানো ছিলো। তারা ঘষে ঘষে ফেনা তুলছেন। ব্যস্ত সড়কটি দিয়ে তখন অনেক লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরে পুলিশ ভিডিও দেখে হুয়াহ নামে একজনকে চিহ্নিত করে। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ডাই টিয়েং জেলার ওই তরুণদের পরে ৮০ মার্কিন ডলার জরিমানা করে পুলিশ। তবে অপরজনের নাম প্রকাশ করা হয়নি। তাদের জরিমানা করা হয়েছে ট্রাফিক আইন ভাঙ্গা ও হেলমেট না পরার জন্য। তারা উভয়েই তরুণ। আর তাদের যে লোকটি মোটরসাইকেল ধার দিয়েছিলেন, তাকেও প্রায় একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। সূত্র: বিবিসি

  • সর্বশেষ