শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএএ জারি হওয়ার পর থেকে ভারত থেকে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরছে : বিএসএফ

ইয়াসিন আরাফাত : এক সাংবাদিক সম্মেলনে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মহানির্দেশক ওয়াই বি খুরানিয়া বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পরে ভারতে অবৈধভাবে বসতি গেড়ে থাকা অনুপ্রবেশকারীদের মনে ভয় ঢুকে গেছে। ফলে তারা যে কোনওভাবেই হোক বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এই বিতর্কিত আইনের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রয়েছে।এনডিটিভি

বিএসএফের ওই শীর্ষ কর্মকর্তা জানান, গত এক মাসে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে ফিরে যেতে চাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধু জানুয়ারিতেই আমরা এখনও পর্যন্ত ২৬৮ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছি, যাদের বেশিরভাগই বাংলাদেশে গোপনে প্রবেশ করার চেষ্টা করছিলো।

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে এ দেশে আশ্রয় নেওয়া শুধুমাত্র অ-মুসলিম শরণার্থীদেরই নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

যদিও এই আইনটি পাস হওয়ার পর এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকেই। বিরোধীদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। দেশের বিরোধী দলগুলি কেন্দ্রকে এই আইন প্রত্যাহার করার কথাও বলেছে।

  • সর্বশেষ