শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে জীবনভিক্ষা চাইলেন পারভেজ মোশাররফ

আসিফুজ্জামান পৃথিল : বর্তমান প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির কাছে পাঠানো আবেদনে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, তাকে বেআইনিভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেয়া হয়নি। ইয়ন নিউজ

আবেদনে বলা হয়েছে মোশাররফের শারিরিক অবস্থা ভালো নয়। তারি দাবি পুরো পাকিস্তান সাবেক প্রেসিডেন্টের ফাঁসির আদেশে হতাশ।

পাকিস্তানি সংবিধানের ৪৫ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করে বলা হয়েছে, কোনওভাবেই মোশাররফকে ফাঁসিতে ঝোলানো আইনসঙ্গত হবে না। আবেদনে পাকিস্তানি প্রেসিডেন্টের কাছে কার্যকরি ক্ষমা চাওয়া হয়েছে।

পাকিস্তানে শুধুমাত্র সরকারের অনুমোদনের ভিত্তিতেই প্রেসিডেন্টের কাছে এ ধরণের আবেদন করা যায়।

ইমরান খানের সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে, এটি প্রেসিডেন্টের কাছে যাবে কিনা।

স্পেশাল ট্রাইবুন্যালের দেয়া মোশাররফের ফাঁসির আদেশ কয়েকদিন আগে বাতিল করে লাহোর হাইকোর্ট।

তবে ফাঁসি চুড়ান্তভাবে বাতিল করতে প্রেসিডেন্টের অনুমোদর প্রয়োজন।

  • সর্বশেষ